• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকালে দিকে তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫) এবং কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া এলাকার শেখ সুমন (৩৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহল্লাপাড়া এলাকায় একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ঘটনাস্থল থেকে বর ও তাঁর স্বজনেরা পালিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category