শিরোনাম :
স্ত্রীর দাবি স্বামী মুসলিম আর মা বলছে ছেলে হিন্দু, মৃত্যুর পর চিতায় দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের পুরস্কার বিতরণী সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে প্রাইভেটকার জব্দ, আটক ১ ভূরুঙ্গামারীতে জনগণের সেবা করতে চান মানিকুজ্জামান মানিক শীলখালী ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত পিলজংগ ইউপি ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ নাচোলে ডিএনসির চোলাইমদ সহ নারী গ্রেফতার
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ২০২৬ ইং উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়াম হল রুমে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, নরসিংদী মডেল কলেজের প্রভাষক আব্দুল্লাহ আরাফাত সানি, চর উজিলাব ইউনিয়ন পরিষদের ৬ নং ইউপি সদস্য হযরত আলী সেবক,
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক আহবায়ক আলহাজ্ব আবদুল মান্নান মুন্সী, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সাবেক সদস্য আলী আকবর বাদল, বীর মুক্তিযোদ্ধা আবদুল বারিক মাস্টার, মফিজ উদ্দিন, দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য জগত মোল্লা, জমিদাতা হাজেরা বেগম, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক কামরুল ইসলাম, সাবেক অভিভাবক প্রতিনিধি ইদ্রিছ মিয়া, নরসিংদী জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক জাকির হোসেন, মনিরুজ্জামান, ডাক্তার এস.এম রইছ উদ্দিন, মগল বাদশা, সাবেক ছাত্র নেতা অহিদুজ্জামান অহেদ, বুকুল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, ছাত্র / ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দেওয়ানের চর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মোঃ জয়নাল আবেদিন।
উল্লেখ্য, ২০২৬ সালে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৫জন নিয়মিত এবং ১৮ জন অনিয়মিত শিক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category