• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত

মো:নুরনবী সরকার, নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে
রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

​রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

​পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

​এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা নিশাদ, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, মৎস্যজীবী প্রফুল্ল চন্দ্র দাস এবং মৎস্য খামারী রেজাউল করিম প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের হাতে মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category