• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

নাগেশ্বরী পৌরসভায় মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা সাবেক উপজেলা চেয়ারম্যানের

মো:নুরনবী সরকার, ​নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাগেশ্বরী উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও নাগেশ্বরী পৌর বিএনপির আহবায়ক মো. আবুল কাশেম সরকার। একটি আধুনিক, উন্নত এবং জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন তিনি।

​দীর্ঘ রাজনৈতিক ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে পৌরবাসীকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
​
​স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে মো. আবুল কাশেম সরকারের রয়েছে দীর্ঘ বর্ণাঢ্য অভিজ্ঞতা। তিনি এর আগে ২০১৪ সালের ৯ এপ্রিল থেকে ২০১৯ সালের ৮ এপ্রিল পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ১৯৮৮-১৯৯২ এবং ১৯৯৮-২০০২ মেয়াদে নাগেশ্বরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগেশ্বরী পৌর বিএনপির আহবায়কের দায়িত্বে রয়েছেন।

​মেয়র পদে নির্বাচিত হলে নাগেশ্বরী পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এই রাজনৈতিক নেতা। তাঁর নির্বাচনি ইশতেহারে গুরুত্ব পেয়েছে যেসব বিষয় তা হচ্ছে _ নাগেশ্বরী পৌরসভার সমস্ত নাগরিক সেবা আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় এনে সম্পূর্ণ হয়রানিমুক্ত এবং দুর্নীতিমুক্ত করা। দীর্ঘমেয়াদি ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, ভাঙা রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ। পৌর প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করে একটি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা।

​একটি পরিচ্ছন্ন, সচল ও মডেল পৌরসভা গঠনে দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন মো. আবুল কাশেম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category