• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন-বাইসাইকেল বিতরণ

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০২৫-২৬ অর্থবছরে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নারী ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
১৬ জুলাই বৃহস্প্রতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
বিতরণের আগে উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, মাননীয় জনাব তারেক রহমান সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তার কার্যালয়ের এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে মূলধারায় সম্পৃক্ত করা।
তিনি আরও বলেন, “আজকে যাদের সেলাই মেশিন দেওয়া হলো, তারা যেন এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন। নিজের পায়ে দাঁড়াতে পারেন। আর যেসব মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হলো, তারা যেন দূরের স্কুলে সহজে যাতায়াত করে লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হয়। শিক্ষাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে। সরকারের এই সহায়তাকে কাজে লাগিয়ে আপনারা নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করবেন বলে আমি বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল আলম সহ উপকারভোগীরা।
অনুষ্ঠানে মোট ৪৩ জন মহিলাকে সেলাই মেশিন ও ৬৫ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।উপকারভোগীরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category