• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই কুবি ছাত্রী ও তার মাকে হ’ত্যা’র দায়ে কবিরাজের মৃ/ত্যু/দ/ণ্ড পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. সোলাইমান আলী (৪৫)। তিনি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গরু কেনাবেচা শেষে নগদ ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সোলাইমান আলী। পথে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পেছন থেকে এসে তাঁর পথরোধ করে। এ সময় তারা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তল্লাশি চালায়। একপর্যায়ে তাঁর কাছে থাকা গরু বিক্রির নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সোলাইমান আলী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category