• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশফিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে সরকারি গাছ কিংবা অন্য কোনো সরকারি সম্পদ অবৈধভাবে দখল বা ক্ষতিসাধনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category