• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

পাঁচবিবির গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল ১০’টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের তেলিহার থেকে হাজরা সিধই গ্রামীণ রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করা হয়।

প্রায়’২ কিমি দীর্ঘ গ্রামীণ সড়কের দুই পাশে মোট ৩ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, ভারপ্রাপ্ত উপজেলা বন বিভাগ কর্মকর্তা, মোঃ মহিদ চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ মমেনা খাতুন, জনপ্রতিনিধি ও উপকারভোগী।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি রাস্তার দু’পাশে উপজেলা প্রশাসন বন বিভাগের সহযোগীতায় বৃক্ষরোপণ করা হচ্ছে। গাছগুলো গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সুফল বয়ে আনবে।
রাস্তা বৃক্ষশূন্য থাকলে বর্ষায় রাস্তা ভেঙে যায়। গাছগুলো বড় হলে রাস্তার স্থায়িত্ব বাড়বে ও পরিবেশের উন্নতি হবে বলেও, জানান ইউএনও মহদোয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category