• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

পাঁচবিবি দলিল লেখক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে অমল-বাবুল প্যানেলের জয়

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাব রেজিস্ট্রার চত্ত্বরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে শ্রী অমল চন্দ্র ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ওয়াজেদ আলী মোল্লা পান ৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান বাবুল ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন; আব্দুস সোবাহান মোল্লা পান ৩৩ ভোট। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সবকটিতেই অমল-বাবুল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। সমিতির ৮৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রদান করেন। ভোটগ্রহণে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দলিল লেখকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category