• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দু’র্বৃত্তরা বাগেরহাটে অ’গ্নি’সংযোগ ও নৈ’রাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান পানছড়িতে কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শনে বিজিবি জোন কমান্ডার ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন

পানছড়িতে কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শনে বিজিবি জোন কমান্ডার

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে একটি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন কমান্ডার।
১৮ নভেম্বর বুধবার পানছড়ি সদর ইউনিয়নের কামিনী মেম্বারপাড়া এলাকার জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন তিনি। এ সময় বিহারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
৩’বিজিবি লোগাং জোন কমান্ডার বলেন, কঠিন চীবরদান উদযাপন নির্বিঘ্ন করতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে। বিহারসহ পানছড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে বিহার কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে উপহারসামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ সময় এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন বিজিবি জোন কমান্ডার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category