• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য সাচিং প্রু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে রাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতির বিভিন্ন দিক মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। রাবিপ্রবির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নসহ সামগ্রিক অগ্রযাত্রায় সংশ্লিষ্টদের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উচ্চশিক্ষার প্রসার ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category