• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
Migliori quote Serie A su Riverspin per scommesse live ogni weekend কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃ’ত্যু,রেস্টুরেন্ট ম্যানেজার গ্রেপ্তার বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা পানছড়ি সীমান্তে এসএমজি ও ১শত রাউন্ড গুলি উদ্ধার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ’ত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ভৈরবে ক্রয়কৃত জমি দখলে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) বাগেরহাট জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে বিজেপিসি বাগেরহাট জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, দায়িত্ব পালনের সময় ঝুঁকি মোকাবিলা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য দুই সদস্যের রেসকিউ টিম ঘোষণা করা হয়। পরে রেসকিউ টিমের দুই সদস্যকে সংগঠনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। সভা শেষে অতিথি ও সাংবাদিকদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিজেপিসির বাগেরহাট জেলা কমিটির সভাপতি আবু সাঈদ শুন ,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বিজেপিসি বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা বাবুসহ জেলা কমিটির সদস্যরা।

বিজেপিসির সভাপতি কৌশিক দে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা, হুমকি, হয়রানি ও নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক ঝুঁকির মধ্যে পড়লে দ্রুত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বিজেপিসি কাজ করবে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিজেপিসির বাগেরহাট জেলা কমিটির সভাপতি আবু সাঈদ শুন বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের কথা তুলে ধরতে গিয়ে নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য বিজেপিসি কাজ করবে। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাংবাদিকদের পেশাগত পরিবেশ আরও নিরাপদ ও শক্তিশালী করা সম্ভব।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) বাগেরহাট জেলা শাখার কমিটিতে সভাপতি করা হয়েছে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুন কে। সাধারণ সম্পাদক করা হয়েছে গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা বাবুকে। অর্থ সম্পাদক করা হয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজের বাগেরহাট জেলা প্রতিনিধি আমিরুল হক বাবুকে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন,
বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, এনটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, চ্যানেল আইয়ের আল আমিন খান সুমন, যমুনা টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ইয়ামিন আলী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, আমাদের সময় জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার, আরটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম শামসুর রহমান, গ্রামের কাগজের অরিন্দম দেবনাথ, বাংলা টিভির আব্দুল্লাহ আল ইমরান, দেশ টিভির শেখ আহমেদ তারিক, দৈনিক বাংলার বাগেরহাট প্রতিনিধি মো. বাচ্চু মল্লিক, এশিয়া পোস্ট ও দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি শেখ সোহেল, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি তরিকুল মোল্লা, দৈনিক ইনকিলাব পত্রিকার শরিফুল ইসলাম দিদার, দৈনিক বর্তমানের কাজী মাহমুদুল কবির, দৈনিক অভ্যায় নগর পত্রিকার মোঃ মিজানুর রহমান সাগর, মাই টিভির রিফাত আল মামুন, দৈনিক নিরোপেক্ষ পত্রিকার শেখ বাদশা, সময় টিভির ক্যামেরাম্যান আমিনুল ইসলাম, দৈনিক আমার বার্তা রুম্মান মাহমুদ শৈশব, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মাহমুদ আলী মীর’সহ অন্যরা।

সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য দুই সদস্যের রেসকিউ টিমে রয়েছেন ঢাকার ঢাক পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ এবং এশিয়া পোস্ট ও দৈনিক আগামীর সময়ের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সোহেল।

উল্লেখ্য, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২০২৪ সালে খুলনা থেকে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category