• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

বাজিতপুরে বসত বাড়ির আঙিনা থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুরের একটি বসত বাড়ির আঙিনা থেকে ৭টি গাঁজার গাছ জব্দ সহ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের সদস্যরা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বাজিতপুর থানাধীন নোয়াহাটা ভুঁইয়া বাড়ির মৃত বাবু মিয়ার ছেলে সাহাবল ও একই এলাকার মৃত কাশেম আলির ছেলে হালিম মিয়া।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১ মে সোমবার সকাল ১১টার সময় সাহাবল মিয়ার বসত বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা। এসময় সাহাবল মিয়ার বাড়ির আঙিনাতে তার নিজ দখলিয় ৭ টি গাঁজার গাছ দেখতে পায়। নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার গাছ চাষ করায় সাহাবল ও হালিম নামে ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে উপ-পরিদর্শক জনাব মো:সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে আসামি মো:শাহাবল(৪০)গং এর বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category