• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী প্রচারণা, ব্যবসায়ীদের সতর্কতা

হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের জগৎ বাজারে জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ পলিথিন ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা ও দেওয়া বন্ধ করলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব। তিনি ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান।

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আজকে সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আগামীতে কোনো দোকানদার পলিথিন ব্যবহার বা কিনলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কর্মসূচিতে সামাজিক সংগঠন ঢেউ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও নোঙর-এর নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

লিফলেটে পলিথিনের কারণে মাটির উর্বরতা হ্রাস, ড্রেন-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি, জলজ প্রাণীর মৃত্যু ও জনস্বাস্থ্যের ঝুঁকিসহ বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরা হয়। একই সঙ্গে পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category