• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক টানা বৃষ্টিতে বিপাকে পাঁচবিবির কৃষক, ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের ভৈরবে গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশেহারা সবজি চাষিরা আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৮ জনের নাম উল্লেখ করে মা’ম’লা ডেঙ্গুতে আ’ক্রা’ন্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃ/ত্যু অপ্রতিম হ/ত্যা মা’ম’লার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে রাজাপুর ডিগ্রি কলেজের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, এমপি আমিরুল ইসলাম খান আলিম

ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের

কামরুল হাসান কাজল,ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশকাল : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের অবসানের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন নামের এক যুবক। তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে।

আজ রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় বাসিন্দা কাজল বলেন, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি লেগে থাকত। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, তার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করেছেন বলে তিনি শুনেছেন। এ ধরনের একটি ভিডিওও তিনি দেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category