• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ, যুবদল নেতা বিরুদ্ধে সুন্দরবনসংলগ্ন রিসোর্টের পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জজকোর্টের আশেপাশে দোকানপাট বিচার প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি হবিগঞ্জে প্রতিমন্ত্রীর আসন ছেড়ে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বড়লেখায় জমিতে বাঁধাসহ চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ভৈরবে ক্রয়কৃত জমি দখলে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে প্রবাসী ফুল মিয়ার ক্রয়কৃত জমিতে মাটি বরাট কাজে বাধা ও ১০ লাখ টাকা চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী ফুল মিয়ার পরিবার। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শিমুল কান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে ভোক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলনে প্রবাসীর চাচা আলী হোসেন মিয়া ও তার বাবা দ্বীন ইসলাম, রতন মিয়া, রইছ মিয়া সংবাদ সম্মেলন লিখিত অভিযোগে জানান, ফুল মিয়া গত ২০ আগষ্টে রতন মিয়ার কাছ থেকে বৈধভাবে ১৮ শতাংশ জমি সাব কাবলা মূলে ক্রয় করেন। জমি ক্রয়ের পর উক্ত জমিতে মাটি ভরাটের কাজ করতে গেলে শিমুল কান্দি ইউনিয়ন ( কার্যক্রম নিষিদ্ধ ) আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন কাজে বাধা দেয় । শুধু তাই নয় গত ১০ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে প্রবাসী ফুল মিয়ার বাড়িতে গিয়ে তার বাবার কাছে ১০ লাখ টাকা চাদাঁ দাবি করেন। ১০ লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দিবেনা। এমনকি কেউ কাজ করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । এ ঘটনায় প্রবাসীর বাবা দ্বীন ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান সহ অজ্ঞাত নামা ৪/৫ জনেন বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মুজিবুর রহমান চাদাঁ দাবি বা হুমকির বিষয়ে অস্বীকার করে জানান,রতন মিয়ার সাথে গত ১৬ বছর আগে এওয়াজ বদলের মাধ্যমে জমি অদলবদল করা হয়েছে । কিন্তু রেজিষ্টিকৃত জমির দাগ নাম্বার ভুল হওয়ায় আদালতে তিনি মামলা দায়ের করেছেন। তাছাড়া জমির বিষয়ে গ্রামে একাধিক সালিশী বৈঠক হয়েছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির বিষয়ে দ্বীন ইসলাম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category