• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

ভৈরবে জনতার হাতে ই’য়াবাসহ নারী আ’টক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে শীর্ষ মাদক কারবারি জাহিদ হোসেন ওরফে ভোলার স্ত্রী রাবেয়া বেগমকে ইয়াবাসহ আটক করেছে এলাকাবাসী । গত সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভৈরব পৌর শহরের কমলপুর আমলাপাড়া এলাকায় রাবেয়ার বাড়িতে অভিযান চালায় এলাকাবাসী। এ সময় রাবেয়ার হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে
রাবেয়াকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানা হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ভুলা ও তার স্ত্রী রাবেয়া তার নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে পুনরায় একই পেশায় জড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভৈরব থানার (সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক এমদাদুল কবির বলেন, গ্রেফতারকৃত রাবেয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও মাদকের একাধিক মামলা রয়েছে। রাবেয়ার স্বামী আজিজুল হক ভুলা ওরফে জাহিদ হোসেন ভোলা’র বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রাবেয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category