• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

ভৈরবে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহীমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। ১৭ আগস্ট সোমবার রাত পৌনে ৯টায় নবীপুর ছনকান্দা মসজিদের পাশ থেকে তাদের অপহরণ করা হয়। এ বিষয়ে রাত ১২টায় মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন ভৈরব থানায় অপহরণের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও বেশ কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থী স্থানীয় বিভিন্ন বাড়ি থেকে লজিং শিক্ষকদের খাবার সংগ্রহ করতে যায়। রাত সাড়ে ৮টার দিকে ছনকান্দা এলাকায় ফজলুল হক মেম্বারের বাড়ি থেকে ৫ শিক্ষার্থী খাবার নিয়ে মাদ্রাসায় ফেরার পথে নবীপুর ছনকান্দা মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের নোহা প্রাইভেটকার থেকে ৪/৫ জন ব্যক্তি তাদের গতিরোধ করে। তখন দেশীয় অস্ত্রের মুখে ৫ ছাত্রকে উঠিয়ে নিয়ে যেতে চেষ্টা করলে কৌশলে দৌড়ে তিন শিক্ষার্থী পালিয়ে গিয়ে স্থানীয়দের বাড়িতে আশ্রয় নেয়। এসময় অস্ত্রের মুখে জুনায়েদ মিয়া ও সাইফ হাসান নামে দুই শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে জুনাইদ মিয়া (১৩) ও একই এলাকার লোকমান মিয়ার ছেলে সাঈদ হাসান (১৫)। তারা দুজনই হাফেজ বিভাগের শিক্ষার্থী।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসার কর্তৃপক্ষ খোঁজার চেষ্টা করে কোন খোঁজখবর না পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবগত করে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজনদের ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসাইন ও পরিচালক মো. জামাল মিয়া বলেন, আমাদের মাদ্রাসায় ১২০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন এলাকায় বিভিন্ন বাড়িতে লজিংয়ে মাধ্যমে খাবার আনে। ১৭ আগস্ট রাতে দুই ছাত্র অপহরণ হয়েছে। আমরা মাদ্রাসার অন্যান্য ছাত্রদের নিয়ে আতঙ্কে রয়েছি।
এ বিষয়ে অপহরণকৃত শিক্ষার্থী জুনায়েদের বাবা জয়নাল মিয়া বলেন, আমাদের কোন শত্রু নেই। আমার ছেলেকে কেন অপহরণ করা হয়েছে আমরা বুঝতে পারছি না।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবর রহমান জানিয়েছে, রাতেই অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের পরিবারের সাথে ও মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। দুই শিক্ষার্থী উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category