• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

ভৈরব পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রফিকুল ইসলাম রুবেল

মো.নাঈম মিয়া, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে শ্রমিক নেতা রফিকুল ইসলাম রুবেলের নাম ঘোষণা করেছে ভৈরব পৌর শ্রমিক দল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর এলাকায় চেরাগি পীর হজরত সৈয়দ ফতেহ আলী শাহ (রহ.)-এর মাজার শরিফ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়। ভৈরব রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুরুতে মাজার জিয়ারত করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিক দল, বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন। সভায় ৩ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যা, এলাকার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ভৈরব পৌর বিএনপির প্রচার সম্পাদক ডা. আব্দুর লতিফ আরপিসি বলেন, “আপনারা সবাই আমাদের ছেলের জন্য দোয়া করবেন। সবার সহযোগিতা চাই। সে যেন সুখে-দুঃখে এবং বিপদ-আপদে মানুষের পাশে থাকতে পারে।”
পরে ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি মো. সিয়াম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল রউফ দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে রফিকুল ইসলাম রুবেলকে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।
রফিকুল ইসলাম রুবেল বর্তমানে ভৈরব রেলওয়ে স্টেশন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রার্থিতা ঘোষণার পর ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি মো. সিয়াম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল রউফ বলেন, “৩ নম্বর ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যা ও বিপদ-আপদে রুবেলের পরিবার দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা রুবেলকে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনে করি। এলাকার মানুষের পাশে থাকার জন্য তাঁকে একটি সুযোগ দেওয়া উচিত।”
তাঁরা আরও বলেন, “ভোটাররা তাঁর পাশে থাকলে নির্বাচিত হয়ে রুবেল এলাকার মানুষের সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করবেন।”
কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম রুবেল বলেন, “শ্রমিক দলের পক্ষ থেকে আমি ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছি। আমাদের পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম ভাই ৪ নম্বর ওয়ার্ডে এবং সাধারণ সম্পাদক আব্দুল রউফ কাকা ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. ফালু মিয়া ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, “শ্রমিক দল থেকে আমরা যদি দুই-তিনজন কাউন্সিলর নির্বাচিত হতে পারি, তাহলে মানুষের সুখে-দুঃখে আরও বেশি করে পাশে থাকার সুযোগ পাব। এলাকার মানুষের দুঃখ-কষ্ট কিছুটা হলেও কমানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, যাতে আমরা নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে পারি।”
সভায় বক্তারা ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মানুষের প্রত্যাশা পূরণে ভবিষ্যতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়েও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব বাসস্ট্যান্ড পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি হাজী কুদ্দুস, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোস্তফা মিয়া, পৌর শ্রমিক দলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, রেলওয়ে শ্রমিক দলের সহসভাপতি মতি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হোসেন, আক্তার হোসেন, হাবিব মিয়া, মুক্তার আলী, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সজিব ভৈরবী, মানিক মিয়া, লিটন মিয়া, সিরাজ মিয়া, আল আমিন ও জাকির হোসেনসহ শ্রমিক দল, বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা। আলোচনা সভায় প্রায় ২৫০ জনের বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রফিকুল ইসলাম রুবেলের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category