• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

মধুপুরে মাদরাসার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে পরিচালক লাঞ্ছিত

আলকামা সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মধুপুর উপজেলার বেড়িবাইদ ইউনিয়নের মাগন্তি নগরে মাদ্রাসা পরিচানাকে কেন্দ্র করে এবং মাদ্রাসার ক্যাশের হিসাব নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির ছেলের সাথে দ্বন্দ্বের জের ধরে মাহাদী হাসান মিঠুন নামে মাদ্রাসার পরিচালককে লাঞ্চনার ঘটনা ঘটেছে। আর এ বিষয়ে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে ভুক্তভোগী মেহেদী হাসান মিঠুন। জিডির বিবরণ থেকে জানা যায়, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির ছেলে খলিল মন্ডলের সাথে ওই শিক্ষকের সাথে মাদ্রাসার হিসাব নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এক পর্যায়ে ৮ সেপ্টেম্বর সকালে মাহাদী হাসান মাদ্রাসায় যাওয়ার পথে খলিলের সাথে বাগবিতণ্ডা শুরু হয়। এবং এক পর্যায়ে তার সাথে হাতাহাতি হলে মাহাদী আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে মধুপুর থানায় খলিল,আ: আজিজ, মোতালেব হোসেন ও সজিবের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করে।
এ বিষয় খলিল মন্ডলের সাথে কথা বললে তিনি জানান,মাদ্রাসার হিসাব নিকাশের বিষয় নিয়ে তার সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে আমার বাবা মাকে নিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করলে বাগবিতণ্ডা হয়। তার সাথে মারামারির মতো কোন ঘটনা ঘটেনি।
ওই মাদ্রাসার শিক্ষক সাদিকুল ইসলাম জানান,খলিল ও মেহেদী হাসান এর মাঝে বাগবিতণ্ডা হয়। খলিল মেহেদী হাসান এর পান্জাবি ছেড়ার মতো কোন ঘটনা ঘটেনি। বরং খলিল এর শার্টই ছিরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category