• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

মা-শিশুর সেবায় পানছড়িতে সেনাবাহিনীর ৩৬ নারীকে প্রশিক্ষণ

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বাড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার সকাল ৯টায় পানছড়ি আর্মি ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার ৩৬ জন তরুণী ও নারীকে নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসাররা গর্ভকালীন পরিচর্যা, প্রসবকালীন সতর্কতা, সন্তান জন্মের পর মায়ের পরিচর্যা, নবজাতক ও শিশুর স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসার বিষয়ে প্রশিক্ষণ দেবেন। চার থেকে পাঁচজন প্রশিক্ষক পৃথক বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের ৩৬ জন প্রশিক্ষণার্থী তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ নেবেন। মাতৃত্বকালীন স্বাস্থ্য, সন্তান জন্মের পর পরিচর্যা, শিশুস্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তাঁদের শিক্ষা দেওয়া হবে। আশা করছি, প্রশিক্ষণ শেষে তাঁরা আশপাশের মানুষের উপকারে আসবেন।’
আয়োজকরা আশা করছেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় গর্ভবতী মা, শিশু ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনের সময় প্রাথমিক চিকিৎসায় সহায়তা করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category