জয়পুরহাট চিনিকল কে.জি. ও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেওয়ান মোহাম্মদ আব্দুর রশিদের নাতনী মারিয়া জাহিন-যাইফার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করায় পরিবারের মাঝে আনন্দের বন্যা বইছে।
মারিয়া জাহিন-যাইফা
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসাবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে গৌরবজনক সাফল্য অর্জন করেছে।
মারিয়ার বাবা এস. এম. মাকসুদ আলম (মিলন) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি কলেজের সহকারী অধ্যাপক এবং মা মোসাম্মৎ জান্নাতি রাবেয়া নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন।
যাইফার এ কৃতিত্বে পরিবারে আনন্দের বন্যা বইছে। তার নানা জয়পুরহাট চিনিকল কে.জি. ও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক
দেওয়ান মোহাম্মদ আব্দুর রশিদ নাতনীর এমন সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ। আমার নাতনির এই সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও বড় সাফল্যের জন্য সকল শিক্ষক, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বন্ধু-বান্ধবের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, যাইফার নানা দেওয়ান মোহাম্মদ আব্দুর রশিদ জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার বালিঘাটা বাজার এলাকার বাসিন্দা। মারিয়া জাহিন-যাইফা তার দ্বিতীয় কন্যা মোসাম্মৎ জান্নাতি রাবেয়ার কন্যা।
পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, মারিয়া জাহিন-যাইফা ভবিষ্যতেও তার মেধা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।