• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
Veilig mobiel gokken herkennen aan software, beveiliging en verantwoord speelbeleid সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নি/হত, আ’হত মেয়ে দুর্গম সীমান্তে ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বস্তি ফিরল দুই শতাধিক পরিবারে রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার ভৈরবে স/হিং/সতা ও নৈ/রাজ্য প্রতিরোধে থানা পুলিশের বিশেষ মহড়া দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই

রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মিজ্‌ নাজমা আশরাফীর নানিয়ারচর উপজেলা পরিদর্শনকে স্বাগত জানিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসক নাজমা আশরাফী নানিয়ারচর উপজেলা পরিদর্শনে এলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসকের উপজেলা পরিদর্শনকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ তাঁর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।জেলা প্রশাসকের নানিয়ারচর পরিদর্শন উপলক্ষে এ ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category