• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেহেদী হাসান ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাবা শেখ ফরিদ উদ্দীন। তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে জেলার রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সাথে জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নিহত মেহেদী হাসান রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশীদ এই প্রতিবেদককে বলেন, রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের সাথে তার চাচাতো ভাই শেখ বাকিবিল্লাহ’র সাথে জমির সীমানা নিয়ে চলে আসছিল। সেই জমির বিরোধ নিয়ে সোমবার সকাল সাতটার দিকে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচাতো ভাই বাকিবিল্লাহ ফরিদ উদ্দীন ও তার ছেলের উপর ক্ষুব্দ হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তাদের এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফরিদ উদ্দীনের ছেলে মেহেদী হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত ফরিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category