• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

সিরাজগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পানসি ও কোষা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির সহযোগিতায় ‘পানসি ও কোষা নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নদীর দুই পাড়ে নৌকা বাইচ দেখতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এই আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা নৌকা বাইচের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, ব্যাংকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি, পূর্বাননী গ্রুপ ও বাংলাদেশ টেনিস ফেডারেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরিন জাহান, উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি, সিরাজগঞ্জ; মো. মোক্তারুজ্জামান, অফিসার ইনচার্জ, বেলকুচি থানা, সিরাজগঞ্জ; মো. জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বেলকুচি, সিরাজগঞ্জ, স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. আলতাফ হোসেন প্রামানিক, সাবেক আহ্বায়ক, বেলকুচি পৌর বিএনপি, বেলকুচি, সিরাজগঞ্জ।

নৌকা বাইচকে ঘিরে নদীর পাড়ে ছিল মানুষের ঢল। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো পানিতে ছুটে চলার সঙ্গে সঙ্গে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।৪র্থ বারের এ আয়োজনে ১৬ জোড়া পানসি ও কোষা নৌকা অংশ নেয়।স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং বেলকুচির ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখা এবং নৌকা বাইচের মতো গ্রামবাংলার প্রাচীন ক্রীড়া ও বিনোদনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category