• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না-এমপি রেজাউল ইসলাম কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নারী মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার কর্মসংস্থান সৃষ্টিতে নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে রাণীনগরে দিনেদুপুরে শতবর্ষী বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে দু’র্ধর্ষ চুরি উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান রাণীনগর-সান্তাহার সড়কে দুর্ঘ’টনায় নি’হত ১, আ’হত ৬ ২২ বছর পর পতিসর মানুষের মন মাতিয়ে গেলেন- মির্জা ফখরুল হবিগঞ্জে তিন থানায় ওসি রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা

ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না-এমপি রেজাউল ইসলাম

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না। মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।

শনিবার বিকেলে রাণীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রেজাউল ইসলাম বলেন, সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য। বিএনপি ইসলাম ধর্মকে মনে-প্রাণে বিশ্বাস ও লালন করে। আপনারা ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না; মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।

বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে এমপি রেজাউল ইসলাম আরও বলেন, আগের সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চালিয়েছে এবং ব্যাংক ডাকাতি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমান বিএনপি সরকার ঋণের বোঝা কাঁধে নিয়ে দেশ পরিচালনা শুরু করেছে। তবে এ সংকট কাটিয়ে উঠে অতীতের তুলনায় আগামীতে বিএনপি সরকার উন্নয়নশীল রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই ইমাম সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ অনেকেই।

সম্মেলনে উপজেলার ইমামগণ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা- সমাজে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category