• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মির্জাপুরে আত্মসমর্পণ: আ.লীগ নেতা শামীম কারাগারে

মো:রুবেল মিয়া, মির্জাপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৪ মে, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৪ মে) সকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মির্জাপুর আমলি আদালতে জামিনের আবেদন করে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪ এর জুলাই গণঅভ্যূত্থানে হত্যাসহ একাধিক মামলায় শামীম আসামি ছিল। শামীম আল মামুন পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) মির্জাপুর হাইওয়ে থানায় সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি কর্মসূচী চলছিল। পুলিশ বিক্ষোব্দ ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। পুলিশের গুলিতে গোপালপুরের কলেজ ছাত্র ইমন নিহত এবং গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেলের দুই চোখ অন্ধ হয়।

ওই ঘটনায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন ইমন এবং হিমেলের পরিবার। ওই দুটি মামলায় আওয়ামী লীগ নেতা শামীম আল মামুনকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার (৪ মে) শামীম টাঙ্গাইল আদালতে আত্মসমর্পন করলে আদালতের বিচারক সাগর তালুকদার তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category