• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক

অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে সাংবাদিক রুবেল সহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে উপজেলার বিল মাকসা জলমহাল ইজারার জন্য দরপত্র আহ্বান করে প্রশাসন। পরে টেন্ডার প্রক্রিয়ায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন অংশ নেন। এরই মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ তার অনুসারীদের দিয়ে জলমহালটি নিয়ন্ত্রণে নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। এমন খবরে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এর জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে জলমহালটি কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category