• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Headline
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা মধুপুরে ভাইদের বিরুদ্ধে বোনের বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

মো.বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার খনজনপুর এলাকার আবু সাঈদ (২৭) ও রাব্বী হোসেন (২৭)।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর শহরের জানিয়ার বাগান এলাকায় ভাড়া বাসায় সাজেদাকে মুখে কসটেপ লাগিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। সাজেদার মেয়ের স্কুলের কম্পিউটার অপারেটর ছিলেন আবু সাঈদ। সেই সুবাদে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে, যার জেরেই এ হত্যাকাণ্ড বলে পুলিশ জানায়।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি নূর-ই-আলম সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category