• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Headline
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা মধুপুরে ভাইদের বিরুদ্ধে বোনের বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন ফরেস্ট গার্ডের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ‘বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ’ শুরু হয়েছে। বন ব্যবস্থাপনা, সংরক্ষণ ও বনসম্পদ রক্ষায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা। অনুষ্ঠানে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া ফরেস্ট গার্ডদের বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।বন বিভাগের কর্মকর্তারা বলেন, বনাঞ্চল রক্ষা ও বনসম্পদের টেকসই ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ফরেস্ট গার্ডদের দায়িত্ব পালনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং বন সংরক্ষণ কার্যক্রমে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category