• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Headline
ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
0-3840x2160-0-0-{}-0-12#

কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান অফিকুল ইসলাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

১ নম্বর ওয়ার্ডের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব তৈবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলায়মান মিয়া, বাবু নিরঞ্জন দাস, তাজুল ইসলাম, ফয়েজ উদ্দিন, হেলাল উদ্দিন ভুঁইয়া, কাদের মিয়া, হেকিম ভুঁইয়া, মুজিবুর রহমান, ডা. চান মিয়া, জজ মিয়া, আহাদ মেম্বার, মুসলিম মিয়া (সিয়া) ও হাবিবুর ভুঁইয়া, রেহান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অফিকুল ইসলামের সমর্থনে বিভিন্ন পেশাজীবী মানুষ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বিগত দিনে অফিকুল ইসলাম তার কর্মগুণে স্বর্ণপদক লাভ করেছিলেন। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতার সময় তাকে নানাভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হলেও মানুষের ভালোবাসা থেকে দূরে রাখা যায়নি। তিনি অদ্যাবধি অসহায় মানুষের পাশে থেকেছেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সেবা দিয়ে গেছেন। বর্তমানে বিএনপির সহ-সভাপতি হিসেবে তিনি শিমুলকান্দি ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর প্রত্যাশা, অফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে আরও একনিষ্ঠভাবে কাজ করবেন।

আগামী দিনে শিমুলকান্দি ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের দিকনির্দেশনায় কাজ করতে চান অফিকুল ইসলাম। তিনি বলেন, “যখনই বিএনপি ক্ষমতায় ছিল, আমি চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করেছি। এখন আবার শিমুলকান্দি ইউনিয়নের মানুষের ভাগবদলের সময় এসেছে। ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আমি আপনাদের সবার দোয়া ও সমর্থন চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category