• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আব্দুর রব রাজা।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব রাজা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা তৃণমূলকে আরও সক্রিয় ও সংগঠিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category