কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পুর্ব নয়াহাটি গ্রাম থেকে হাত পা বাধা রোকন উদ্দিন (২৪) নামে যুবকের লাশ সকাল দশটার সময় নিহতের বশত বাড়ির আঙ্গিনা থেকে উদ্ধার করা হয়। সে অত্র এলাকার কৃষক ছাত্তার মিয়ার ছেলে।
একাকাবাসী ও নিহতের পরিবার জানায়, সে ৩ বছর সিংগাপুর প্রবাস জীবন কাটিয়ে এক মাস পুর্বে বাড়িতে আসে। বন্ধুদের নিয়ে আজ সকালে কক্সবাজার যাবার ছিল। কিন্তু কে বা কাহারা তাকে গত রাতে হাত পা বেধে হত্যা করে বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রেখে গেছে। সকালে প্রতিবেশীরা রোকনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারকে ডাক দিলে নিহতের পরিবার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা আরো বলেন রোকন বিদেশে থাকতো। তার তো কোনো শত্রু থাকার কথা নয়। তবে তার বন্ধুদের ফোন পেয়ে রাত আনুমানিক বারোটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ির পাশে তার হাত পা বাধা ঝুলন্ত দেকতে পাই।
স্থানীয়রা বলেন, রোকন তিন বছর যাবত সিঙ্গাপুর বসবাস করছিল। এক মাস আগে দুই মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। তার কোনো শত্রু থাকার কথা নয়। কে বা কাহারা তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে তা বুঝতে পারছিনা।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান বলেন, কারা তাকে নৃশংসভাবে হত্যা করলো এর প্রকৃত কারন উদঘাটন সহ হত্যাকারীদের খুজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।