• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ, সারাদেশে নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পানছড়ি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিয়া স্কোয়ার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা।
পথসভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।
সভায় পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউচুপ আলীসহ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ চালিয়ে যাবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন নিশ্চিত করার দাবি জানান তারা।
পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও পথসভা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category