শিরোনাম :
হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা,দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা কুলিয়ারচরে রাস্তার দুই সাইড দখল মুক্ত না হওয়ায় নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ মাধবপুরে ডিবি’র অভিযানে ১২৯ কেজি গাঁজা নারী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সুপারি বস্তায় ৩ কেজি গাঁজা, নারী আটক ভুরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত বাগেরহাটে খাস জমি অবমুক্ত করলেন এসিল্যান্ড কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনে বড়সড় অভিযান: ছোট সুমন বাহিনীর শীর্ষ সহযোগী অস্ত্রসহ ধরা জন্ম একদিনে, পরীক্ষাও একসাথে—ঠাকুরগাঁওয়ের তিন বোনের বিরল কাহিনি ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

মাধবপুরে ডিবি’র অভিযানে ১২৯ কেজি গাঁজা নারী গ্রেপ্তার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি / ৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা ও নেশাজাতীয় তরল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও সাত বোতল নেশাজাতীয় পদার্থ (ইসকাফ) উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক রতন মিয়ার স্ত্রী মোছা. আকলিমা আক্তার (২৮) কে গ্রেপ্তার করা হয়।

‎ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category