শিরোনাম :
ভূরুঙ্গামারীতে সুপারি বস্তায় ৩ কেজি গাঁজা, নারী আটক ভুরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত বাগেরহাটে খাস জমি অবমুক্ত করলেন এসিল্যান্ড কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনে বড়সড় অভিযান: ছোট সুমন বাহিনীর শীর্ষ সহযোগী অস্ত্রসহ ধরা জন্ম একদিনে, পরীক্ষাও একসাথে—ঠাকুরগাঁওয়ের তিন বোনের বিরল কাহিনি ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: প্রশাসনের অভিযানে জরিমানা ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড়
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে সুপারি বস্তায় ৩ কেজি গাঁজা, নারী আটক

কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাসটার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালায়।

অভিযানে বাসটার্মিনাল এলাকায় অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত নারী মোছাঃ মমতা বেগম (৫৫), তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী বলে জানা গেছে। পুলিশ জানায়, তিনি পাথরডুবী সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারি বস্তার মধ্যে লুকিয়ে ঢাকাগামী একটি নৈশ কোচে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলেন।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয় এবং সহযোগী হিসেবে এর অটোরিকশার চালককে আটক করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুন জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category