শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ বিএনপি নেতাকে ঘিরে অপপ্রচার: কালীগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কিশোরগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান শেলী হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা,দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা কুলিয়ারচরে রাস্তার দুই সাইড দখল মুক্ত না হওয়ায় নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ মাধবপুরে ডিবি’র অভিযানে ১২৯ কেজি গাঁজা নারী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সুপারি বস্তায় ৩ কেজি গাঁজা, নারী আটক ভুরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত বাগেরহাটে খাস জমি অবমুক্ত করলেন এসিল্যান্ড কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: প্রশাসনের অভিযানে জরিমানা

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ভোজ্য তেল ক্রয় বিক্রিতে গড়মিল থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২০ এপ্রিল সোমবার বেলা ১২টায় ভৈরব বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। এসময় ভৈরব শহর ফাঁড়ির এসআই বায়েজিদ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোজ্য তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ও ভোজ্য তেল সংরক্ষণকারী ডিলারদের গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক দখল করে ভোজ্য তেল বিক্রি ও এক মাসের ভোজ্য তেল ক্রয় বিক্রয়ের রেজিস্ট্রারে গড়মিলসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স হাজী হিরা মিয়া স্টোরের মালিক শাহনুর হোসেনকে ১০ হাজার টাকা ও মেসার্স সুলতান স্টোরের মালিক সুলতান মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category