• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ছাত্রদল নেতার কলেজ মাঠে পশুর হাট, অনুমতি নাকচ করলেন ডিসি ঈদে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা: এক মাসে গ্রে’ফ’তার ১২৫ ছি’ন’তা’ই’কা’রী হালুয়াঘাটে সীমান্তিকা সুপার মার্কেট’ পরিদর্শন করলেন ইউএনও ফয়সাল আহমেদ বন্য হাতির আক্রমণে আহত সুরুজ আলীকে দেখতে হাসপাতালে ইউএনও পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১ কালীগঞ্জ মহুরম আজাদ ফারুক চেয়ারম্যারের স্মরণে মিলাদ ও দোয়া

সিরাজগঞ্জে শ্যামলী পরিবহনের বাস-ট্রাক সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬

সিরাজগঞ্জে ‘ঢাকা টু গাইবান্ধা’গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ মে) আনুমানিক দুপুরে জেলার ঝাঐল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর বাসটির গেট লক হয়ে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের সহযোগিতায় বাসে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।
ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। এ সময় আহত বাস সুপারভাইজারের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পরে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য শ্যামলী পরিবহনের পক্ষ থেকে বিকল্প বাসের ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category