• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আ’গু’ন দিয়ে না’শকতার চেষ্টা, গ্রে’প্তার ৬ প্রশিক্ষণের পাশাপাশি গবাদি পশু ও অর্থ সহায়তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ২০ জনের ভৈরবে চলন্ত বাসে দুর্বৃত্তদের পেট্রোল বো’মা হা’ম’লা, অল্পের জন্য রক্ষা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দু’র্বৃত্তরা বাগেরহাটে অ’গ্নি’সংযোগ ও নৈ’রাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান পানছড়িতে কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শনে বিজিবি জোন কমান্ডার ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ও সল্লাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ নভেম্বর) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসস্ট্যান্ডে নারায়ণপুর ইউনিয়ন ও সল্লাবাদ ইউনিয়ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। কোনো ধরনের নাশকতা, অরাজকতা ও সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন।

তারা আরও বলেন, দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল সচল রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।

এই সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল,সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাষ্টার,সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান,
বেলাবো উপজেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সাজেন্ট হারুন-অর-রশিদ,নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ বাবুল মিয়া,বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ রবিন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মোল্লা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহ-আলম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন ফরাজী’সহ নারায়ণপুর ও সল্লাবাদ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category