• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে জিয়া রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দোয়া মাহফিল

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৩০ মে, ২০২৬

মৌলভীবাজারে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে শনিবার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মাহিদুর রহমান-এর আয়োজনে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। অনুষ্ঠানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অপরদিকে দুপুরে সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা জীবন নিয়ে আলোচনা করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান ও সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ। সভায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল এবং যুবদলের নেতাকর্মীরা এ দোয়া ও স্মরণসভায় অংশগ্রহণ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category