• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃ’ত্যু

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ জেলা কারাগারে থাকা জয়নাল আবেদীন (৪০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

মৃত জয়নাল আবেদীন নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন। গত ২০ মে আদালতের মাধ্যমে তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় কারাগারে থাকা অবস্থায় জয়নাল আবেদীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে তাঁকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেলার মো. বিল্লাল হোসেন জানান, জয়নাল আবেদীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category