• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমি, কৃষি উৎপাদন ও পরিবেশের সুরক্ষায় অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর চান্দলা এলাকার ফসলি জমিসংলগ্ন জলাশয়ে ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলনের প্রস্তুতি ও কার্যক্রমের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ওই এলাকায় জলাশয়ে ভাসমান ড্রাম ও পাইপ সংযুক্ত করে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি-বালু উত্তোলনের সরঞ্জাম স্থাপনের চিত্র দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান পরিচালিত হয়।
এলাকাবাসীর দাবি, কৃষিজমি ও কৃষকের জীবিকা রক্ষায় ফসলি জমির আশপাশে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কেউ পুনরায় অবৈধভাবে ড্রেজার স্থাপন করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখতে হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, কৃষিজমি রক্ষা শুধু কৃষকের স্বার্থ নয়, এটি খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষারও গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, বরং ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফসলি জমি রক্ষায় ভূমিকা রাখে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category