• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক টানা বৃষ্টিতে বিপাকে পাঁচবিবির কৃষক, ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের ভৈরবে গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশেহারা সবজি চাষিরা আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৮ জনের নাম উল্লেখ করে মা’ম’লা ডেঙ্গুতে আ’ক্রা’ন্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃ/ত্যু

ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে নিজে সেবন ও বিক্রির জন্য বসত ঘরের পাশে লাগিয়ে ছিল গাঁজার গাছ। লাগানোর পর গত ৬ মাস যাবত নিজেই গাছটির পরিচর্যা করে আসছিলো। বর্তমানে গাছটি ডালপালাসহ রায় দশফুট লম্ভা হয়েছে। তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে গাছটি জব্দসহ আটক করেছে হেলাল মিয়া নামে গাঁজা চাষীকে। এ ঘটনা ঘটেছে কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকাস্থ মৃত লায়েছ মিয়ার বাড়িতে।
এতথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর।

মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ভুমি এএইচ এম আজিমুল হক। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা সহ আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানে নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি এ এইচ এম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাদশা বিল এলাকায় হেলাল মিয়া নামক ব্যাক্তির বসত বাড়িতে অভিযান চালানো হয়। ঐখানে গিয়ে দেখা যায় ঘরের পাশেই দশফুট লম্ভা একটি গাঁজা গাছ রয়েছে যার শাখা প্রশাখাও প্রচুর। গাছের মালিক হেলাল মিয়া গাঁজা গাছ লাগানোর কথা স্বীকার করায় তাকেও গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, হেলাল মিয়া নামে ৃাদক কারবারী ও সেবীর বাড়িতে
প্রায় দশ ফুট লম্ভা একটা গাঁজা গাছসহ হেলাল মিয়াকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত গাঁজা সেবন ও বিক্রি করছিল। সে স্বীকার করেছে গাঁজা সেবন ও বিক্রির জন্যই গাঁছটি লাগিয়েছিল। ইতিপুর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category