• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক টানা বৃষ্টিতে বিপাকে পাঁচবিবির কৃষক, ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের ভৈরবে গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশেহারা সবজি চাষিরা আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৮ জনের নাম উল্লেখ করে মা’ম’লা ডেঙ্গুতে আ’ক্রা’ন্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃ/ত্যু অপ্রতিম হ/ত্যা মা’ম’লার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ নভেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন তিনি।
কিশোরগঞ্জ জেলা ডিবির ওসি মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর থেকেই আতিক আহমেদ সৌরভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ ছাড়া সম্প্রতি ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এক কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি আরও জানান, ২২ নভেম্বর রাতে ভাটারা থানা পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category