• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা

ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীর ৬ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সদরের বাসিয়াদেবি এলাকায় এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা (১ম অংশ) প্রকল্পের আওতায় এ পুনঃখনন কাজ শুরু হয়েছে।

উদ্বোধন শেষে এমপি বলেন, জেলা সদরের নদীগুলোতে ১৬০ কিলোমিটার পুনঃখনন করা হবে। এ খনন কাজে যেনো শতভাগ বাস্তবায়ন হয় সেদিকে নজর রাখা হবে। না হলে জনগন আমাদের জবাবদিহিতার আওতায় আনবে।

পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

প্রকল্পের তথ্য বলছে, এ নদীর ৬ কিলোমিটার খননের কাজ করা হবে । যার ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১১ হাজার ৯২২ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category