• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ, যুবদল নেতা বিরুদ্ধে সুন্দরবনসংলগ্ন রিসোর্টের পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জজকোর্টের আশেপাশে দোকানপাট বিচার প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি হবিগঞ্জে প্রতিমন্ত্রীর আসন ছেড়ে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বড়লেখায় জমিতে বাঁধাসহ চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে সিএনজি চালকের বেশে ছি’নতাই গ্রে’প্তার ২

মো. মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ থানাধীন ব্রাক্ষণপাড়া এলাকার হারুন আহমেদ নাসিরের কন্যা ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড হতে একটি সিএনজি রিজার্ভ করে টঙ্গীর একটি কোম্পানীতে ৬ জুন সকালে চাকুরীর ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা দেয়। রাত সাড়ে নয়টায় সিএনজিটি কালীগঞ্জের বালীগাঁও বাইপাসে পৌছলে চালক অজ্ঞাত এক ব্যক্তিকে সিএনজিতে তুলে। এসময় শোভা প্রতিবাদ করলে অজ্ঞাতনামা ব্যক্তি তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। পরে শোভার গায়ে থাকা প্রায় সোয়া দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ১৬ প্রো ম্যাক্স আইফোন ছিনিয়ে নিয়ে তাকে বাইপাস মোড়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। কালীগঞ্জ থানা পুলিশ ৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে শোভাকে উদ্ধার করে।
শোভাকে উদ্ধারের পরদিন পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে খোঁজ নিয়া পলাশ থানার ঘোড়াশাল আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সিএনজি চালক আরমান মিয়া (২৮) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সঙ্গী অজ্ঞাতনামা যাত্রীবেশে ছিনতাইকারীর নাম শায়ন ওরফে চয়ন (২৯) বলে জানায়। পরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটি (রেজি নং-গাজীপুর-থ-১২-০৮১১) আটক ও শোভার ছিনতাইকৃত স্বর্ণালংকারের মধ্যে একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং মোবাইল ফোনটি উদ্ধার করে। এ ঘটনায় ইসরাত আহমেদ শোভা বাদী হয়ে ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, তাৎক্ষনিক তৎপর হয়ে দ্রুত সময়ের মধ্যে ছিনতায়ের ঘটনায় জড়িত আসামী ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করতে সম্ভব হই। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category