• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ, যুবদল নেতা বিরুদ্ধে সুন্দরবনসংলগ্ন রিসোর্টের পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জজকোর্টের আশেপাশে দোকানপাট বিচার প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি হবিগঞ্জে প্রতিমন্ত্রীর আসন ছেড়ে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বড়লেখায় জমিতে বাঁধাসহ চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়।
‎
‎বিষয়টি জানাজানি হওয়ার পর জেলাজুড়ে বইছে আলোচনা-সমালোচনা। এদিকে এ ঘটনায় স্কুলটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎
‎ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন- স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার। শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান, রিয়াজুল মুন্সি, ৮ম শ্রেণির শিক্ষার্থী রেজাউল করীম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী সাজিদ কাজী।
‎
‎জানা গেছে, গত ৬ অক্টোবর স্কুল ছুটির সময় শ্রেণিকক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেয় স্কুলটির বিভিন্ন শ্রেণির ৯ শিক্ষার্থী। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় পরদিন স্কুল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বুধবার স্কুল থেকে ওই শিক্ষার্থীদের বদলির ছাড়পত্র দেওয়া হয়।
‎বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর হক বলেন, গত ৬ অক্টোবর দুপুরে ছুটির সময় স্কুলের বিভিন্ন শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’সহ নানা ধরনের রাজনৈতিক স্লোগান দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসক মহোদয় আমাকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন। পরে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটিগঠন করা হয়। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের টিসি (ছাড়পত্র) দেওয়া হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি মাত্র।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category