• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
হলুদের জোয়ারে ভাসল ঠাকুরগাঁও, ব্রাজিল ভক্তদের বিশাল মিছিল সামাজিক অ’প’রা’ধ নির্মূলে অষ্টগ্রাম থানার উদ্যোগে মতবিনিময় সভা কররী-ক্ষুদ্রচাকশ্রী মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভারতের আগ্রাসন ও পুশ-ইন রুখে দেবে বিজিবি-জনগণ: এমপি বুলবুল বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পাঁচবিবিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা,চলাচলে জনদূর্ভোগ রাঙ্গামাটিতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রে’প্তার

হলুদের জোয়ারে ভাসল ঠাকুরগাঁও, ব্রাজিল ভক্তদের বিশাল মিছিল

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলেও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ঠাকুরগাঁওয়ে হাজারো সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল ও পদযাত্রা। হলুদ-সবুজ জার্সি, পতাকা ও ব্যানারে সজ্জিত ভক্তদের উপস্থিতিতে পুরো শহর যেন পরিণত হয়েছিল এক টুকরো ব্রাজিলে।

শুক্রবার (১২জুন) বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে ব্রাজিল সমর্থকরা একত্রিত হয়ে একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের স্লোগান, বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাস এবং পতাকা নেড়ে সমর্থন জানানোর দৃশ্য পথচারীদের দৃষ্টি কাড়ে।
মিছিলে অংশ নেওয়া সমর্থকরা জানান, ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার নাম। প্রিয় দলের সাফল্য কামনা করতেই তারা এই আয়োজন করেছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মিছিলে অংশ নেন, ফলে আয়োজনটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এমন আয়োজনকে স্বাগত জানান। তাদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ এ মিছিল শহরে উৎসবের আমেজ তৈরি করেছে।
আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। প্রিয় দলের প্রতি সমর্থন থাকলেও সবাই যেন খেলাকে খেলাই হিসেবে উপভোগ করেন, সে আহ্বানও জানান তারা।
ব্রাজিল ভক্তদের এই বিশাল মিছিলকে ঘিরে ঠাকুরগাঁও শহরে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। হলুদ-সবুজের রঙে রাঙা রাজপথে দিনভর ছিল উৎসবের আবহ, যা ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category