• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
অষ্টগ্রামে পার্টনার কংগ্রেস, কৃষকই উন্নয়নের চালিকাশক্তি হালুয়াঘাটে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: ৭ জনের কারাদণ্ড চাকরি করেন টাঙ্গাইল , বেতন তোলে রাণীনগর বাগেরহাটে গাঁজা ও ইয়াবা’সহ মাদক কারবারি আটক টুঙ্গিপাড়ায় ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১২ ঘন্টা ধরে শূন্যরেখায় মানবেতর জীবন,সমাধানের অপেক্ষায় ৯ জন আর্জেন্টিনার সমর্থনে দোকানের নাম বদল, জার্সি পরলেই বিশেষ ছাড় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: পানছড়িতে ক্যাপসুল পাবে ৮,৭০৮ শিশু মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-যুবদল নেতা অপপ্রচার-নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ সমাবেশ

ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত 

মো.বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। (২১ জুন) রবিবার সকাল ১১ টায় বিদ্যালয় অফিস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে উক্ত উপস্থিত ছিলেন নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি ডা.সোহেল রানা, অভিভাবক সদস্য মোঃ নুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি তামান্না তারিন, বিশিষ্ঠ সমাজ সেবক সালাম পাঠান, মো আশরাফুল ইসলাম সহ শিক্ষক, সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য গত বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক পরিপত্রে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা.সোহেল রানাকে এডহক কমিটির সভাপতি, নরুল ইসলামকে অভিভাবক সদস্য, তামান্না তারিনকে শিক্ষক প্রতিনিধি এবং পদাধিকার বলে মোঃ মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয়।

নবনির্বাচিত সভাপতি ডা. সোহেল রানা বলেন, অতীতের সকল বেধাবেধ ভুলে বিদ্যালয়ের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে উপজেলায় একটি মডেল বিদ্যালয় উপহার দেওয়া সম্ভব।বিদ্যালয়ের উন্নয়নে স্বার্থে  যা যা করা দরকার তাই করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category