• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ষ’ড়য’ন্ত্রের শিকার নিজাম শেখের পরিবার চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশের চিকিৎসাসেবা সিএন্ডবি বাজারে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চকরিয়ায় বন্যার্তদের মাঝে বিজিবির উদ্যোগে ১৫শত খাদ্য সহায়তা বিতরণ কোস্ট গার্ডের অভিযানে মহেশখালীতে মিন্টু বাহিনীর প্রধান গ্রেপ্তার নারীর ক্ষমতায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: পাঁচবিবিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৭ জনকে পুশইন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৫ জুন) কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে স্থানীয় আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন জানান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৭ নারী বেরিয়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটক নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। আজ ভোরে চোখ বেঁধে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
জহির আহমেদ নামে স্থানীয় এক যুবক বলেন, আমি নিজে তাদের কে আটক করি। পরে আমাদের ইউপি সদস্যকে বিষয়টি জানাই এবং আমাদের কমলগঞ্জ থানায় জানাই। কিন্তু থানা থেকে আমাকে বলল তারা কিছু করতে পারবে না, তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদেরকে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে দুই আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে এমন সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, পুশইনের খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবির টিম পাঠানো হয়। পরে জানা যায় তাদেরকে স্থানীয়রা আটক রাখার পর ছেড়ে দিয়েছে। স্থানীয়দের উচিত ছিল, তাৎক্ষণিক বিজিবিকে অবগত করা কিংবা বিজিবির হাতে তাদেরকে তুলে দেয়া। পুশইনের বিষয়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category